1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী) নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন-ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নরুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, পালি বিভাগের অধ্যাপক ড. সুদীপ্ত বড়ুয়া, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আজিজ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. ছরওয়ার আলম, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

এ ছাড়া অনুষ্ঠানে চাকসুর নবনির্বাচিত ভিপি, ইব্রাহিম রনি,জিএস সাঈদ বিন হাবিব,এজিএস সাজ্জাদ হোসেনসহ ও অত্র সংগঠনের সভাপতি আসিফ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তানভীর হায়দার ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন,
“তোমরা কেবল পাঠ্যপুস্তক জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা, নেতৃত্ব, গবেষণা এবং মানবিক মূল্যবোধ অর্জনেও সমান গুরুত্ব দেবে। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি পাওয়ার স্থান নয়-এটি ব্যক্তিত্ব গঠনের শ্রেষ্ঠ সময়। তাই প্রতিটি দিনকে কাজে লাগাও, নিজেকে দক্ষ করে তোলো এবং দেশ-সমাজের উন্নয়নে এগিয়ে যাও।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চারটি বছর যেন লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে নষ্ট না করে, বরং পড়াশোনা ও স্ব-উন্নয়নের মাধ্যমে তা অর্থবহ করে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বক্তারা আরও বলেন, এখানকার শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মসংস্থান লাভ করবে। তারা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দেবে-এমন আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। পাশাপাশি ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সৎ মানুষ হওয়ার তাগিদও দেন তাঁরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে সংগঠনের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল ভং স্টুডিও-র মনোমুগ্ধকর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, , অভিভাবক, নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত আকর্ষণীয় র‍্যাফল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট