1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ পঠিত

অরুণ নাথ :

কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন ৩০০ ক্ষুদে শিক্ষার্থী। আজ ১৪ই ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংগীত পরিষদ চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। বৌদ্ধ মন্দির সড়কস্থ পরিষদের নিজস্ব প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেদের জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক একটি জাতি গঠন করতে শহীদ বুদ্ধিজীবীরা সারা জীবন কাজ করেছেন। লাল সবুজের পতাকা উড্ডয়নের মোক্ষম সময়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের চিরতরে মুছে দেয়া হয়েছে। তাঁদের এই আত্মদান কখনো শেষ হবার নয়। সার্বিক পরিস্থিতিতে তাঁদের সঠিক মূল্যায়ন হয়তো হয়নি কিন্তু জ্ঞানী বুদ্ধিজীবী শহীদদের এই আত্মদান কখনো বৃথা যাবে না।
সংগীত পরিষদের সম্পাদক তাপস হোড়’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও কবি অভিক ওসমান, সাংবাদিক ও বেলা-চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান, অ্যাডভোকেট সেলিনা আকতার। শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। সংগীত পরিষদের শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে’র সঞ্চালনায় গান, আবৃত্তি ও কথামালায় শহীদদের জীবনী আলোচনা ও স্মরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট