1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া রাজনীতিতে ট্যাগিং সংস্কৃতি: গণতন্ত্র চর্চার এক নীরব চ্যালেঞ্জ -মহিউদ্দীন কাদের পটিয়ার কচুয়াই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবর ফারুকীর উন্নয়ন পরিকল্পনা পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য সংবর্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

চট্টগ্রাম ১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থীতা বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম ১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জসিম উদ্দিনের প্রার্থীতা বাতিল ও তাকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় ‘বিপ্লবী জুলাই যোদ্ধা’ ব্যানারে আয়োজনটি করা হয়।

আয়োজক ও অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জসিম উদ্দিন জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন।এসব অভিযোগ তুলে তারা তার প্রার্থীতা বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।তবে এসব অভিযোগ বিষয়ে জসিম উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ‘আঠারো কোটি সংস্কার আন্দোলন’ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী কয়েকজন নেতা ও কর্মী এর মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের একজন নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি,জুলাই আন্দোলনে আহত রিয়াদ সুলতানা নুরী, তানভীরুল ইসলাম, জান্নাতুল নাঈম, এমদাদ বাবু, নাজমুল, সানি, হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ এবং নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ ছাত্র–যুব–শ্রমিক খাতের আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন,যেহেতু জসিম উদ্দিন হত্যা মামলার আসামি ও আন্দোলন দমনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে,তাই তাকে চট্টগ্রাম–১৪ আসনের মনোনয়ন দেওয়া হলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

এসময় তারা অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা আরও বলেন, নির্বাচনে অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থীতা দেওয়া হলে তা নতুন করে ক্ষোভ ও শঙ্কার জন্ম দেবে।

মানববন্ধন শেষে ঘোষণা দেওয়া হয়,আসন্ন রবিবার চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন বাতিলের দাবিতে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট