1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

উৎসব মুখর পরিবেশে সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৮৪ পঠিত

মোসলেহউদ্দিন বাহার চট্টগ্রাম :

৩রা জানুয়ারি টান টান উত্তেজনা ও দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম মহানগর ইপিজেড থানাধীন ঐতিহ্যবাহী চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ৩ রা জানুয়ারি’২০২৬ ইং, শনিবার মার্কেট এলাকায় বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সম্পন্ন হয়েছে।
সমিতির প্রায় ২০০ সদস্যদের স্বক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোঃ রফিকুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জমির উদ্দিন এবং নির্বাচন পরিদর্শক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হোসেন।
এছাড়া নির্বাচনে শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলা সমাজসেবা ও সমবায় অফিসের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমে কর্মী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে অনুযায়ী সভাপতি পদে মোঃ মাহাবুবুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ- সভাপতি মোঃ জহির আলম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোঃ বেলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক রতন চৌধুরী, ধর্মীয় সম্পাদক তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরুল আবছার, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ঘোষ, নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ, আকতার হোসাইন, সবুজ মোল্লা , মোঃ ইউসুফ ও মোঃ আরিফুল ইসলাম।
নির্বাচিতদের শীঘ্রই শপথ গ্রহণ করে অভিষেক কমিটি গঠিত হবে বলে নির্বাচন কমিশনের প্রধান মোঃ রফিকুল ইসলাম জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট