1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮১ পঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ার ঐতিহ্যবাহী পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “ঈদ পুনর্মিলনী-২০২৬”। গত সোমবার (২৩ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলা রূপ নেয় এক আনন্দঘন ও স্মৃতিময় উৎসবে। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। পরিষদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব হামিদ হোছাইন।
অনুষ্ঠানে প্রধান আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি.এ.এম. সাইফুল হক, উপদেষ্টা পরিষদের সদস্য ও আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন সাদেক, মাষ্টার ট্রেইনার মাওলানা আক্তার আহমদ, আলীর জাহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিক বিন ছিদ্দিক, ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন এবং আলীকদম দাখিল মাদরাসার সুপার মাওলানা আজহারুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাষ্টার বেলাল উদ্দিন, সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন সিদ্দিকী, ব্যাংকার আবুল কালাম, আব্দুল হান্নান চৌধুরী, শিলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মাষ্টার মোক্তার আহমেদ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন নুর মোহাম্মদ, মাওলানা নুরুল কামাল এবং পেকুয়া ইউপি সদস্য শাহেদুল ইসলাম।
পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাঈল হোসেন, সহ-সভাপতি মাষ্টার শাহাদাত হোছাইন, মোহাম্মদ ইলিয়াস, আব্বাস আহমদ, জয়নাল আবেদীন, লায়ন এইচ এম ওসমান সরওয়ার, এপিপি অ্যাডভোকেট আলী ইয়াসিন, প্রভাষক আব্দুর রহিম, মুহাম্মদ ইব্রাহীম ও হোসাম উদ্দিন আসহাবী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামাজিক বন্ধন জোরদার করা এবং সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
এই আয়োজন প্রমাণ করেছে শিকড়ের টান কখনো ম্লান হয় না; বরং সময়ের ব্যবধানে তা আরও গভীর ও দৃঢ় হয়ে ওঠে।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট