1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক

  • সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩১৯ পঠিত

অরুণ নাথ : বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে হানাদার বাহিনী বাঙালীর আত্ম পরিচয় বিলুপ্ত করে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালীর সৌর্য্য এবং ত্যাগের কাছে তারা পরাস্থ হয়েছে। মুক্তিযোদ্ধার সংখ্যা দিয়ে মুক্তিযুদ্ধকে যারা খাটো করতে চাই তারা মীর জাফরের বংশধর। তারা অর্বাচীন মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে অহেতুক বির্তক সৃষ্টির পাঁয়তারা চলছে। দেশের সকল বিবেকবান এবং স্বাধীনচেতা নাগরিকবৃন্দকে এই অপচেষ্টা রুখে দিতে হবে।

আজ ২৫ মার্চ বুধবার বিকেলে সঙ্গীত পরিষদের মাঠে পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ উদ্যাপন অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক সুভাষ দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়, সহ সভাপতি রোটা: মীর নাজমুল আহসান রবিন, সদস্য রোটা: ওমর আলী ফয়সাল, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, মুক্তিযোদ্ধা আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য অধ্যাপক দেবাশিস্ রুদ্র। সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে।
বক্তাগণ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা হিসেবে কাজ করে। সে আদর্শকে ধারণ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সভা শেষ হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে পরিষদের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করে। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন পরিষদের শিক্ষক অন্তরা দাশ, বনানী চক্রবর্তী, অধ্যাপক পিন্টু ঘোষ, দীপ্ত দত্ত, হ্যাপী ঘোষ, অভিষেক দাশ, সেতু ধর, পলাশ চক্রবর্তী, শিউলি মজুমদার, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, দেবাশীষ দাশ, মৌসুমী কর প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট