1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান সমাজসেবক শাহাজাদা মৌলানা কুতুব উদ্দিন শাহনুরী।

  • সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক,পটিয়া।

আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুপরিচিত মুখ ও বিশিষ্ট সমাজসেবক শাহাজাদা মৌলানা কুতুব উদ্দিন শাহনুরী।
তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ধর্মীয় শিক্ষা বিস্তার, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন।
তাঁর এসব কর্মকাণ্ডের কারণে তিনি একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, রাজনীতির প্রচলিত ধারা থেকে কিছুটা ভিন্ন একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে শাহাজাদা মৌলানা কুতুব উদ্দিন শাহনুরী পটিয়া পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি একটি আধুনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে মৌলানা কুতুব উদ্দিন শাহনুরী বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে পটিয়া পৌরসভাকে একটি উন্নত, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নাগরিক সেবা সহজীকরণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি কাজ করতে চান।
পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে, তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পৌরসভার দীর্ঘদিনের সমস্যা যেমন যানজট, জলাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নাগরিক সেবার ঘাটতি দূর করা সম্ভব হবে।
আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনও ক্রমশ সরব হয়ে উঠছে।
বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এলেও শাহাজাদা মৌলানা কুতুব উদ্দিন শাহনুরীর নাম ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন কি না এবং নির্বাচনী মাঠে কীভাবে নিজের অবস্থান শক্ত করেন।
সাধারণ ভোটারদের প্রত্যাশা—যোগ্য, সৎ ও দূরদর্শী নেতৃত্বের হাত ধরে পটিয়া পৌরসভা পাবে একটি নতুন দিকনির্দেশনা এবং উন্নয়নের ধারাবাহিকতায় যুক্ত হবে নতুন গতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট