1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী।

  • সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৯৮ পঠিত

 

রবীন্দ্র বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে গত ৮ মে, শুক্রবার সন্ধ্যায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মনজুর আহম্মেদ, মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফ খান, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রনী চৌধুরী।

বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, অনির্বাণ পালিত, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে ও প্রাচী চৌধুরী।

প্রত্যয়য়ের সদস্য আয়েশা ছিদ্দিকা ইশা ও সৃষ্টি চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাঙালি সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। প্রত্যয় প্রতিবছর রবীন্দ্র জয়ন্তী আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও সৃষ্টি তুলে ধরে।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বা মহাজ্ঞানী ভাবলে রবীন্দ্রনাথ আমাদের কাছে আপন হবে না। রবীন্দ্রনাথকে ভাবতে হবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে। তবেই রবীন্দ্রনাথ আবেগ, ভালোবাসা ও চিরন্তন সত্য হিসেবে আমাদের কাছে থাকবে। বাঙালি ও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা গান, সাহিত্য ও শিল্পকর্মকে পৃথিবীর কাছে  প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে।

কথামালার পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সৃষ্টি গান, কবিতা ও নৃত্যের তালে আগত দর্শকদের বিমোহিত করেন শিল্পীরা।

অনুষ্ঠানে একে একে ১৩ জন শিল্পী রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। ১২ জন শিল্পী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। সেই সাথে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। অতিথি সংগঠন হিসেবে দলীয় নৃত্য পরিবেশন করেন ত্রিশূল নৃত্যায়নের শিল্পীরা। দ্বৈত নৃত্য পরিবেশন করেন নীহারিকা পাল ও হৈমন্তী দে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট