1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ”

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ২৭ আগস্ট ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) স্কুল মিলনায়তনে উদযাপিত হয়েছে।

সপ্তাহব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ক্বিরাত, নাত/হামদ ও বক্তব্য প্রতিযোগিতার বাছাইপর্ব সফলভাবে সম্পন্ন হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান তাঁর সূচনা বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। তিনি তাঁর বক্তব্যে একটি আদর্শ সমাজ ও উন্নত দেশ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ,
জয়েন্ট সেক্রেটারি প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ইসলামী চিন্তক মাওলানা এম সোলাইমান কাসেমী।

সম্মানিত অতিথি ও বক্তাগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান ও সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক ও অনুষ্ঠানের কনভেনর মিজানুর রহমান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট