1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর

  • সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইছহাক চৌধুরী। তিনি বলেছেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।’
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার পৌর এলাকার বুড়িপুকুর পাড়ে একটি কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইছহাক চৌধুরী বলেন, ‘দেশ ও সমাজের স্বার্থে নেতাকর্মীদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন করতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম সেলিম, জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, আবদুল মান্নান, বাহাদুর শাহ, পৌর বিএনপি নেতা আবদুল খালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রাশেদ ও ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা ইছহাক চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট