1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল

  • সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৯ পঠিত

 

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর জন্য ৭০টি বই উপহার দিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি বইগুলো উপহার দেন।

সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় এবং মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে আমার এ ক্ষুদ্র উদ্যোগ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। অচিরেই এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ এখানে বই পড়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, লাইব্রেরিকে কেন্দ্র করে বইপড়া উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের বই পড়ার আগ্রহ বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা করছে উপজেলা প্রশাসন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট