1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী

রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন

  • সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ পঠিত

 

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা-হোয়ারাপাড়ায় মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র সাধনপীঠ সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বুদ্ধপূজা, অষ্টশীল, পঞ্চশীল গ্রহণসহ পিন্ডদান, বিকেলে প্রবারণার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যায় বৌদ্ধ কীর্তন ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়।
সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরীয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম।
প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি ডা. অনিল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন এডিশনাল পিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম, স্বপন কান্তি বড়ুয়া (১), স্বপন কান্তি বড়ুয়া (২), সুভাষ চন্দ্র বড়ুয়া, মাধব কুমার বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া মিন্টু, জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, নয়ন বড়ুয়া (১), মলয় বড়ুয়া, বীর উত্তম বড়ুয়া, সুশীল বড়ুয়া, যুবদল নেতা নাজিম উদ্দিন, মো. জাকির উদ্দিন, মো. করিম রানা, শাহেদ, বিপ্লব বড়ুয়া, নয়ন বড়ুয়া (২), বিপর্শী বড়ুয়া ও মনতোষ বড়ুয়া বাবুসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, সংযম ও পারস্পরিক ভুলত্রুটি সংশোধনের শিক্ষা দেয়। বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আলোচনা সভায় বৌদ্ধ ভিক্ষুসংঘ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার উপাসক-উপাসিকারা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট