1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন আ.লীগপন্থীদের মনোনয়নকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ শুধু সরকারি নয় সব বাসেই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে: মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি। চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় ২য় দিনেও তালা, আমানতকারীদের বিক্ষোভ দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক।

বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ৫ গুলিবিদ্ধ শতাধিক

  • সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৮৫০ পঠিত

আফনান চৌধুরীঃ

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সাথে রমজানে কর্মঘণ্টা, বেতন ও ইফতারের সময় সহ বিভিন্ন কিছু নিয়ে শ্রমিক পক্ষ থেকে মালিক পক্ষকে কিছু দাবী জানানো হয় এবং আজ সমাধানের আশ্বাস দেন এবং আজ তা মানা না হলে শ্রমিকরা আন্দোলন করলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫জন নিহত এবং শতাধিক গুলিবিদ্ধ হন।নিহতরা হলেন, আহমদ রেজা (১৮), মোহাম্মদ শুভ (২৪), রনি হোসেন (২২), মোহাম্মদ রাহাত (২২) এবং মো. রায়হান (১৯)।
বেশ কয়েকজন শ্রমিক জানান, গন্ডামারায় নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ঠিকমতো বেতন না দেওয়া, রোজায় এক ঘন্টার বিরতি দেওয়া সহ বিভিন্ন কারণে প্রকল্পের চায়নাদের সাথে শ্রমিকদের মনোমালিন্য হয়। আজ শনিবার সকালে সেটি বড় আকার ধারণ করে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সওগাত উল ফেরদৌস জানান, সকাল ১১ টার দিকে গন্ডামারায় নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চারটি লাশ আনা হয়েছে। অনেক আহত চিকিৎসা নিয়েছে।
বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০১৬ সালে গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মান নিয়ে চারজন নিহত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট