1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী সদস্যের পরিবারের পাশে চট্টগ্রাম প্রবাসী ক্লাব।

  • সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৯৬ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের ওমান প্রবাসী শফিউল আলমের অগ্নিকান্ডে ভষ্মীভূত বসতবাড়ি পরিদর্শন করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান ও ক্লাব কর্তৃপক্ষ।
১০ই মার্চ বৃহস্পতিবার বিকেলে ভুজপুরের রত্নপুর গ্রামের ওমান প্রবাসী শফিউল আলমের বসতবাড়িতে গত ১৬ ইং ফেব্রুয়ারি বুধবার, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তৃপক্ষ অসহায় প্রবাসীর পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন।
চট্টগ্রাম প্রবাসী ক্লাব, দেশের ও প্রবাসের সদস্যদের আর্থিক সহযোগিতার অর্থ ১০ই মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি, ক্লাব কর্তৃপক্ষ ও দেশে অবস্থানকারী ক্লাবের সদস্য ও প্রতিনিধিরা প্রবাসী শফিউল আলম এর বসতবাড়ি পরিদর্শন শেষে স্থানীয় মেম্বার মোতালেব, চট্রগ্রাম প্রবাসী ক্লাবের ভুজপুর থানার সাধারণ সম্পাদক নুরুল আলম, অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভিআইপি সদস্যদের মধ্যে মাহমুদুর রহমান, শাহাদাত হোসেন, মোহাম্মদ জসিম কুসুমপুরি, ইসমাইল ইমন,জানে আলম ও আব্দুস ছাত্তার,
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান বলেন সরকারের পাশাপাশি এই সব মানবিক কর্মকান্ডে বেসরকারি, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের এগিয়ে আসা জরুরি। চট্টগ্রাম প্রবাসী ক্লাব অরাজনৈতিক সেবা মূলক মানবতার সংগঠন, অসহায় প্রবাসীদের পাশে সব সময় ছিলো আছে ও থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট