1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে সত্য তুলে ধরায় সাংবাদিককে হুমকি।

  • সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭০ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সত্যতা প্রকাশ করায় (অনলাইন নিউজ পোর্টাল) দৈনিক বাংলা খবর পত্রিকার সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র বিশেষ প্রতিনিধি এম শাহীন আলমকে গতকাল১৫ই এপ্রিল বিকেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুক ০১৮২৬-৫৯৩৭৪৭ মোবাইল নাম্বারটি থেকে ফোন করে ফেসবুকে আপডেট কেন দেওয়া হলো তার সাথে দেখা না করে কৈফিয়ত চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সামনে পেলে দেখে নেওয়ার হুমকি দেয় মাদক ব্যবসায়ী মাসুক।

উল্লেখ্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউপি এলাকার (উত্তর)সূর্যনগর ভারতীয় সীমান্তের গাং-(সোনাইছুড়ি খাল )পাড়ের মিস্ত্রীর নাতি ও শহীদ ড্রাইভারের ছেলে “মাসুক”।
যাকে এলাকার মানুষ বৌয়ারা বাজারের চা ও ভাতের হোটেল দোকানদার হিসেবে চিনে ও জানে।

এই মাসুক চা- হোটেল ব্যবসার অন্তরালে দীর্ঘ দিন যাবৎ ছদ্মবেশে মাদকের কারবার করে আসছে বলে অনুসন্ধানে জানা যায়।

অনুসন্ধানে সরেজমিনে এলাকাবাসী সুত্রে আরো জানাযায়,মাসুকের বাড়ীটি বৌয়ারা বাজার সীমান্তের ভারতীয় সীমানার খুব কাছাকাছি হওয়া সহজেই মাসুক ভারতীয় মাদক কারবারিদের কাছ থেকে মাদক এনে এলাকার উঠতি বয়সের যুবক-যুবতী ছাড়াও কিছু পুরুষ এবং মহিলাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাদক সাপ্লাই দিয়ে আসছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এলাকার সচেতন লোকজন জানান, আমাদের বর্ডার এলাকায় ইদানিং প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি একেবারে অতিরিক্ত কেউ কারো কথা শোনে না। বর্ডার এলাকার কিছু মানুষ মাদক ব্যবসাটাকে খুব সহজ ভাবে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক
প্রত্যেক্ষদর্শী এলাকার কিছু ব্যক্তি জানান, মাসুক ছাড়াও এলাকায় আরো অনেক মাদক ব্যবসায়ী আছে যারা তাদের বাড়িতেই খুচরা মাদক বিক্রি করে আসছে,আর দিনরাত ২৪ ঘন্টা তো মাদক সেবীদের আনাগোনা নিত্যদিনের দৃশ্য।

বিশ্বস্হ সূত্রে আরো জানাযায়, এই মাসুক ইদানীং মাদক কারবারিদের মধ্যে একজন অন্যতম পাইকারি মাদক কারবারি, যা ধীরে ধীরে এলাকার মানুষের কাছে প্রকাশ পাচ্ছে।

সর্বনাশা মাদক একটি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে ধ্বংস করে দেয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানো, মাদক নির্মূলে লেখালেখি কি একজন সাংবাদিক এর অপরাধ?
মাদক সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে লিখলে তাকে গালিগালাজ সহ হামলা বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন দেওয়া হয়,সম্প্রতি কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কথা বলায় এক সাংবাদিককে জীবন দিতে হয়েছে। সকলের শ্লোগান হউক “চল যাই যুদ্ধে- মাদকের বিরুদ্ধে”

এমন বিষয়টি দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক শাহীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট