1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৪৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের পেকুয়ায় গত ৯ অক্টোবর রবিবার টইটং আলহেরা মডেল একাডেমি কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাও. জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে সহ সভাপতি মাও. নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক এম. তারেকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ’র সহকারী শিক্ষক মাও মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে একাডেমি পরিচালনা পরিষদের সেক্রেটারী মাও আবদুর রশিদ, ফাইন্যান্স সেক্রেটারী মাও নাছিরুল ইসলাম, মাও জসিম উদ্দিন,মাও আবদুল মান্নান, মাও রিয়াদ উদ্দিন, মাও কুতুবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন; মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য আদর্শ। জীবনের সব ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে শিশু শিক্ষা দানে শিক্ষক-অভিভাবক সবাইকে তাঁর নীতি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট