1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা

১০০ প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ করল বন্ধন

  • সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১০৬৫ পঠিত

বাবু চৌধুরীঃ

প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, এরা আমাদের সমাজেরই অংশ।
বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ বুধবার রাত ৯টা থেকে আরম্ভ করে গভীর রাত পর্যন্ত ১০০ জন প্রতিবন্ধীদের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন সংগঠনের সভাপতি বাবু চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবি সহ সংগঠনের নেতৃবৃন্দরা। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ বাবু চৌধুরী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবি এর সঞ্চলনায় পটিয়া বাস ষ্টেশনে অন্ধ হাফেজ আরিফ কে ঈদ উপহার সামগ্রী হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব শহীদুল ইসলাম, মিমু, উর্মি, রুহুল আমিন, ডেইজি, শাহজাহান, আরিফ। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে সংগঠনের নেতৃবৃন্দরা মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করেন । বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের সভাপতি বাবু চৌধুরী অএ সংগঠনের সহযোগিতা করার জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, যারা প্রতিবন্ধীদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন তাদের কে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সাহায্য সহযোগিতায় আমরা এই বছর ১০০ আসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি, আমরা আশা করি আগামীতে আমরা সবার সাহায্য সহযোগিতায় ৫০০ পরিবারের মধ্যে উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক রুবি বলেন, বন্ধন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বাংলাদেশের কাজ এগিয়ে নিতে সমাজের সচেতন বিত্তশালীরা এগিয়ে আসলে প্রতিবন্ধীদের সমস্যা কিছুটা হলে-ও লাঘব হবে এবং প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়, এরা সমাজের একটি অংশ। পবিত্র মাহে রমজান মাসে বন্ধন প্রতিবন্ধীরা সমাজের আর অন্য দশজনের মতন জীবন যাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট