1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

চন্দনাইশে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ পঠিত

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের তিনশত পরিবাবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ সকালে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ সংলগ্ন মোহাম্মাদিয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার হলরুমে প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এম.এ. করিম চৌধুরী, এ.টি.এম মাসুদ চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, এম.এম. মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, নুরুল ইসলাম কমিশনার, ইঞ্জিনিয়ার চৌধুরী এ.কে.এম. মাসুদ, এম. সেলিম চৌধুরী, নোমান সোহেল চৌধুরী, ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী, এডভোকেট রাশেদ হামিদ সাইমন চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, জাহিদুর রহমান ও মহিউদ্দিন শাহজাহান প্রমুখ।
বক্তারা বলেন ” এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি, কাঁদিবে ভূবন “সমাজে বৃত্ত শালী ও ধনী ব্যক্তিদের নিকট অসহায় মানুষ আর্থিক সহয়তা প্রত্যাশা করেন। বক্তারা আরও বলেন, জীবনের সার্থকতা যশখ্যাতি, ধন সম্পদ বা প্রাচুর্যের উপর নির্ভর করে না। মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই হলো জীবনের প্রকৃত সার্থকতা। তাই আমাদের উচিত সকল শ্রেণি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। তবেই জীবনে প্রকৃত সার্থকতা আসবে। ধন্য হবে মানব জীবন। সম্পদ শালী হলে, আমরা নিজেদের অতীত ভুলে যাই। অথচ আপনি যত বড়ই হউন না কেন, সেই সঙ্গে যদি মানবতা থাকে, তাহলে ইহ ও পর-জগতে সম্মান-মর্যাদা দুটুই বৃদ্ধি পাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট