1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪: প্লেয়ার ড্রাফট সম্পন্ন পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান বাঘাইছড়িতে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়, বাড়ছে উদ্বেগ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত। আদর্শনিষ্ঠ রাজনীতির সাহসী কণ্ঠস্বর: প্রয়াত জননেতা মাঈন উদ্দিন খাঁন বাদল -আলমগীর আলম। বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য, আজিমপুর গ্রামের গর্ব সারজিন জাহান মীরসরাইয়ে খাল পুনঃখননের মহাযজ্ঞ: কৃষি-অর্থনীতিতে আসছে কাঙ্ক্ষিত রূপান্তর—অর্থমন্ত্রীর আশাবাদ পটিয়া ভুমি অফিসের দালাল আটক: জেল হাজতে প্রেরণ গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

বোয়ালখালী কৃষি ব্যাংকের পেছনের জমি থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৩১ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে।

৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

সোলাইমানের ছোট ভাই মো. আবদুর রহমান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের মত সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। তাই  সন্ধ্যা থেকে নিজে তাকে খুঁজতে বের  হয়েছিলাম।না পেয়ে বাড়ি ফিরে যায়, সকালে এসে দেখি ভাইয়ের লাশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি।

লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট