1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন নিখোঁজ শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদঘাটন পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। পটিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান। অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন। পটিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ শেষে বস্তাবন্দি লাশ উদ্ধার: প্রতিবেশীসহ ৫ জন গ্রেপ্তার। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠিত

বোয়ালখালী কৃষি ব্যাংকের পেছনের জমি থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫২৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে।

৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

সোলাইমানের ছোট ভাই মো. আবদুর রহমান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের মত সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। তাই  সন্ধ্যা থেকে নিজে তাকে খুঁজতে বের  হয়েছিলাম।না পেয়ে বাড়ি ফিরে যায়, সকালে এসে দেখি ভাইয়ের লাশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি।

লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট