1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী’র ২৮ তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৫৯০ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজের আয়োজনে সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী’র ২৮ তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার কৃতি সন্তান সাবেক গণপরিষদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য
কুড়িগ্রাম জেলার মুকুটহীন সম্রাট উপাধিতে ভূষিত, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজ সহ অসংখ্য প্রথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অসংখ্য প্রথমিক শিক্ষা প্রতিষ্ঠান কে সরকারিকরণ সহ তৎকালীন সময়ে ব্যাংক,বীমা বিভিন্ন সামাজিক, মানবিক কর্মকাণ্ডে তার ইতিহাস বলে শেষ করা যাবে না। বক্তারা বলেন, মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী তার কর্মগুণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
পরিশেষে দোয়া মাহফিল ও শোক সভার সভাপতিত্ব করেন,
জনাব, আসিফ ইকবাল সোহরাওয়ার্দী রাজন,অধ্যক্ষ,
রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজ
উল্লেখ্য যে, তিনি সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী দ্বিতীয় পুত্র। তিনি তার বক্তব্যে তার বাবার অনেক স্মৃতিচারণ করে বলেন বাবা ছিলেন এই উপজেলার আলোকবর্তিকা।

উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট কুড়িগ্রাম, আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সভাপতি, রাজারহাট উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ৪নং চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আঃ ছালাম, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক- প্রেসক্লাব রাজারহাট,যুবলীগ নেতা ছামিউল ইসলাম, শহীদুল্লাহ আজাদ, মেহেদী হাসান, সাংবাদিকত,মোঃ শফিকুল ইসলাম,অজয় সরকার, ফেরদৌস সরকার (মুন)
বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার সংগ্ৰামী সভাপতি সুমন কুমার রায় সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,ডিএসবি আঃ সামাদ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট