1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৪ ছাত্রীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৩ পঠিত

১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৪ ছাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজল, মানকাবাত, যৌথ হামদ,নাত, কালামে আ’লা হযরত পরিবেশ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের বক্তব্য প্রদান, দাখিল নির্বাচনী পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী, ক্লাসে নিয়মিত উপস্থিত,দ্রুত রেসপন্সকারী ইত্যাদি ক্যাটাগরিতে পুরষ্কার, শিক্ষা ও পরীক্ষা সামগ্রী ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে- ছাত্রীদের কে সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান এবং সময়মত পড়াশোনা করে দাখিল পরীক্ষা ভালভাবে সুসম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ছাত্রীদের কে সুন্দর আদর্শে আদর্শবান, সৎ চরিত্রবান ও ধর্মীয় রীতিনীতি-অনুশাসন জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।

উল্লেখ্য যে, অত্র মাদরাসা হতে এবার দাখিল-২০২৪ ইং পরীক্ষায় সর্বমোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে ।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা,সুস্থতা ও
প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট