1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে অর্ধলক্ষ জরিমানা

  • সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৭ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোঃ নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ের হাট সংলগ্ন মহিউদ্দিন মাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারার আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ নেজাম উদ্দীন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নাল ফসলি জমির টপ সয়েল কর্তন করার অপরাধে নেজাম উদ্দীন নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট