1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস

  • সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৮৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭।অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে এ অভিযানে র‍্যাব সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর কর্মকর্তারা।

র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয় ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করত।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‍্যাব।

অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জাম বিটিআরসির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট