1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫৩১ পঠিত

চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি কামাল পারভেজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা জীবনের সঞ্চালনায়,
গতকাল নগরীর এক রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে আপ্যায়ন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রউপ হচ্ছে আমার বন্ধু, ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। সত্য প্রকাশে ছিলেন নির্ভিক। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখিতে ও ছিলেন খুবই দক্ষ।
বিশেষ অতিথি অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, আব্দুর রউফ একজন ভালো ও সাহসী সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিলো সর্বমহলে। তাকে নিয়ে সাংবাদিকরা গর্ব করতেন এবং তিনি অরণ্য আবাসন প্রকল্পের আহ্বায়ক ছিলেন ।

উপস্থিত বক্তারা বলেন, জন্মের পর মৃত্যু অবধারিত থাকলেও আব্দুর রউফ অসময়েই চলে গেলেন। তাঁর মৃত্যুতে পেশাগত সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস,এম পিন্টু, দপ্তর সম্পাদক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলাদ উদ্দিন মুন্না,সমাজকল্যাণ সম্পাদক মরতুবুর রহমান মোস্তফা, নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, ওহিদুর রহমান, মোহাম্মদ আলী,আবাসন প্রকল্পের সদস্য সচিব সাংবাদিক এম আর আমিন, রিপন,মুন্না, তানভীর আহমেদ, রিয়াজ উদ্দীন আশরাফ প্রমূখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে এতিমদের মাঝে লুঙ্গি , টুপি ও জায়নামাজ তাজবীহ বিতরণ করা হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট