1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বাঘাইছড়িতে অসুস্থ আশিকুর রহমানের পাশে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম

  • সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০৯ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর ২নং ওয়ার্ড মুসলিম ব্লক এলাকার বাসিন্দা “পা ভেঙে গুরুতর অসুস্থ” ও অত্র সংগঠনের সাবেক সদস্য মোঃ আশিকুর রহমানের পাশে দাঁড়িয়েছে “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম”।

বুধবার (২রা জুলাই) রাত সাড়ে ৯ ঘটিকায় “পা ভেঙে গুরুতর অসুস্থ মোঃ আশিকুর রহমানের” নিজ বাড়িতে গিয়ে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার জনগন হতে সাহায্য কৃত (১৩ হাজার টাকা) তার বাবা মোঃ খোরশেদ আলম ও ৩৩নং মারিশ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোফাজ্জল হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সদস্য ও সহযোদ্ধা মোঃ সাইজ উদ্দিন সাজু, অত্র সংগঠনের বর্তমান সিনিয়র সদস্য মোঃ মাসুম রানা, ও জুনিয়র সদস্যদের মধ্যে মোঃ আরিফুল ইসলাম,মোঃ আব্দুল হালিম, মোঃ আসিফ ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় অত্র সংগঠনের বর্তমান সিনিয়র সদস্য মোঃ মাসুম রানা বলেন, “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম” এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার জনগন হতে সাহায্য কৃত এই সহায়তা প্রদান করা হলো। এবং আমাদের কালেকশনের কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো সহায়তা প্রদান করবো। তিনি আরো বলেন, “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম” সব-সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট