1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আমরা সবাই মিলে সচেতন হলে সড়ক দূর্ঘটনা কমে আসবে : ভারপ্রাপ্ত মেয়র

  • সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৩৮ পঠিত

পলাশ সেনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, দেশে সড়ক দূর্ঘটনা নিত্য দিনের ঘটনায় পরিণত হচ্ছে। সড়ক দুর্ঘটনা জনিত মৃত্যু আহত ও পুঙ্গুত্বের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, দেশে করোনা মহামারীকালীন যে পরিমান মানুষ মারা গেছে। সড়ক দুর্ঘটনায় তার চেয়েও বেশি মারা গেছে। জনচেতনতা এবং প্রয়োজনীয় সরকারী-বেসরকারী পদক্ষের মাধ্যমে রুখা সম্ভব। তিনি আজ সোমবার সকালে টাইগারপাস মোড়ে টিম পজিটিভ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, দেশটিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, টিম পজেটিভের রবিউল হাসান, কামরুলজ্জামান রুমান, মির্জা কামরুল হাসান আসলাম,সজীব আনোয়ার ইভান, মো. হোসেন, আবু হাসান, রেজাউল করিম বাপ্পি, আশেক রসুল রাহাত, আবদুল কাদের রুবেল, ইফতেখার ইসলাম রিমন, মো. ওয়াছি সিকদার, নিশাত সাবরিনা, তাসনিয়া, আবদুল্লা সজিব, মো. সুজন হোসেন জনি প্রমুখ।
তিনি আরো বলেন, রোড এক্সিডেন্ট প্রতিকারে ট্রাফিক আইন সংস্করন, চালকের সতর্কতা অবলম্বন, গাড়ীর ইঞ্জিন ও চাকাগুলো ত্রুটিমুক্ত রাখা, সড়ক সংস্কার, চালকদের বিআরটিএ কর্তৃক সঠিক ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্তৃপক্ষের সতর্কতা ও কঠোরতা অবলম্বন করতে পারলে রোড এক্সিডেন্ট প্রতিকার সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আত্মহত্যা গুজব সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে মন্তব্য করে বলেন, গুজব হচ্ছে মিথ্যা ও বানোয়াট তথ্য। মিথ্যা তথ্যের কারণে হানাহানির মত ঘটনা ঘটে যায়। হতাশা ও পরিবারিক কলহের কারণে আত্মহত্যার মত ঘটনা ঘটে। আর আত্মহত্যা ও গুজব প্রতিকারের জন্য সুষ্ঠু বিনোদন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট