1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঈদ উপলক্ষে রাজারহাট উপজেলায় ভিজিএফ চাল পাবে ৪৩ হাজার ১৭৪টি পরিবার

  • সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫৮৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। যা ০৭ জুলাই এর মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করতে হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব‍্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে,সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে, রাজারহাট ইউনিয়নে ৭৭২০, চাকিরপশার ইউনিয়নে ৬৮৬০, ছিনাই ইউনিয়নে ৬৫৭০, বিদ্যানন্দ ইউনিয়নে ৪০৬৪, নাজিমখাঁন ইউনিয়নে ৪৭৫০, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ৬৮৪০, উমরমজিদ ইউনিয়নে ৬৩৭০ টি সহ মোট ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার (৭ জুলাই) সকালে উপজেলার ০৪ নং চাকিরপশার ইউনিয়ন পরিষদ ও ০৬ নং উমর মজিদ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও চেয়ারম্যান আঃ ছালাম ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রেখে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট