1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

কবিতাঃ বর্ষায় নিমন্ত্রন – কনক কুমার প্রামানিক

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৩১৮ পঠিত

বর্ষায় নিমন্ত্রন

 

কনক কুমার প্রামানিক
বর্ষাকালের বাদলা দিনে এসো মোদের বাড়ি
কুটুম্বিতায় মন ভরাবো দেবো না যে ছাড়ি।
বাঁশ বাগানের শীতল ছায়া দিবো গায়ে মেখে
সর্বক্ষণ রাখবো সাথে যাবোনা একা রেখে।
আষাঢ় মাসের বড় বেলা সময় দিবো বেশী
রাতের বেলা সঙ্গী হবে দূর আকাশে শষী।
কথায় কথায় মন ভরাবো সারা নিশি ভর
আপন ঘরে ফিরেও যেন ভেবো নাকো পর।
মাচাতে বসিয়ে দেবো গাছের শীতল হাওয়া
রাখো যদি নিমন্ত্রণ হবে অনেক পাওয়া।
বাড়ির গাছে আম কাঁঠাল তৃপ্ত হবে মন
আপ্যায়নে ভুল হবেনা থাকবো সারাক্ষণ।
মাঠের তাজা সবজি আর পুকুরে ধরা মাছ
কালো গরুর দুধ খেলে মিটবে তোমার আশ।
পাখির গানে জাগবে, ভোরের আলো ফুটলে
অনেক খুশি হবো যে এমন কুটুম জুটলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট