1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

কবিতাঃ শিক্ষকতা -জিয়াউর রহমান

  • সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯০৮ পঠিত

শিক্ষকতা

-জিয়াউর রহমান

বি:দ্র:(পৃথিবীর সকল শিক্ষকসম্প্রদায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং কবিতাটি প্রাণের সকল শিক্ষকদের জন্য উৎস্বর্গ করিলাম)

শিক্ষকতা মহান পেশা
মহান পরিচয়;
জ্ঞান চক্ষুর দ্বার খুলে দেয়
মাথা নোয়াবার নয়!

যেজন লয়েছে শিক্ষালয়ের
চরণদাসী হয়ে;
জ্ঞান গড়িমায় মস্ত সেইজন
শিক্ষকতায় গিয়ে।

মানুষ গড়ার কারিগর বনে
মানুষ তৈরী করেন;
বিবেকবোধের জমি চষেন
জ্ঞানের হাল ধরেণ।

অবোধ শিশুর মুখের বুলি
হাসির ছলে বেরোয় ;
জ্ঞানের বাতি জ্বালায় সদা
আপন হাতের মুঠোয়।

প্রণাম হে মোর শিক্ষাগুরু
বিধাতার রুপ মাঝি;
এই জীবনের পরতে পরতে
আপোনাতে জ্ঞান সৃজি।

পিতা মাথা জন্মেছে ভূত
আপনারই হাতেকড়ি ;
জনম আমার স্বার্থক হে গুরু
পেয়েই জ্ঞানের তরী।

পাঠন মহান শ্রেষ্ট সম্পদ
ক্ষয় হওয়ার নয়;
প্রতাপশালীর জ্ঞান সমুদ্দুর
শিক্ষকতায় রয়।

লেখকঃ

পরিদর্শক
পরিবার পরিকল্পনা বিভাগ
পটিয়া,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট