1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

  • সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ পঠিত

মহাকবি আল্লামা ইকবাল ও মুঘল সাম্রাট–কবি বাহাদুর শাহ জাফর (রাহ.)-এই দুই মহৎ কবিদ্বয়ের সাহিত্য-দর্শন ও মানবিক আদর্শ স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক মননশীল সাহিত্য আলোচনা সভা। গতকাল শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকালে নগরীর লুসাই হলে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সাহিত্যগবেষক, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মহাকবি ইকবালের কবিতা কেবল মুসলিম জাগরণের প্রেরণাই নয়, মানবমুক্তি ও আত্মশক্তির রূপতরল এক দর্শন। তাঁর শিকওয়া–জওয়াবে শিকওয়া, বাল-ই-জিবরিল, আস্রারে খুদি বিশ্বের সাহিত্যে আত্মপ্রত্যয়ের এক অনন্য দলিল। অন্যদিকে কবি বাহাদুর শাহ জাফরের কবিতা উপমহাদেশীয় মুসলিম চেতনার গভীর বেদনা, নির্বাসনের তিক্ততা এবং আল্লাহপ্রেমের এক মহিমান্বিত অভিব্যক্তি। আজও ইতিহাসের করুণ পরিণতির প্রতীক হয়ে বেঁচে আছে কবি বাহাদুর শাহ জাফরের লেখা কবিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা) পরিচালক ও সম্পাদক, ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ভাষা-আন্দোলন গবেষক, লেখক ডা. মআআ মুক্তাদীর। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রাবন্ধিক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, শিশু উন্নয়ন সংগঠক জুঁইফুলের প্রধান লেখক জিএম মামুনুর রশিদ, লেখক মোহাম্মদ হানিফ মান্নান, প্রাবন্ধিক নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক সোহেল তাজ, প্রসঞ্জিত বড়ুয়া, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে কবি ইকবাল ও কবি বাহাদুর শাহ জাফরকে নতুনভাবে উপস্থাপন করতে হবে-তাঁদের সাহিত্যিক উত্তরাধিকার স্বাধীনতার বোধ, মানবমর্যাদা রক্ষা এবং নৈতিকতায় প্রতিষ্ঠিত সমাজ গঠনের অনুপ্রেরণা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট