1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

করোনা নয় লকডাউন প্রথা- ই- পৃথিবীর জন্য বড় অভিশাপ! -নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

  • সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৮৯৪ পঠিত

সমসাময়িক ভাবনাঃ

ভালো নেই দেশের ব্যবসায়ীরা! হাসি নেই মানুষের মুখে।

আসছে রমজান বাড়ছে আতঙ্ক কি হবে সামনের দিনগুলো?

কেননা এমন প্রশ্ন এখন দেশের ১২ কোটি বুদ্ধিদৃপ্ত মানুষের! কেবল টেনশন মুক্তু আছে কোমলমতি ৬ কোটি শিশু! ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন! কি করবেন কিছুই বুঝতে পারছেন না মানুষ!

করোনা আতঙ্কে আবারো জনজীবনে নেমে এসেছে অস্থিরতা! ফলে ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে গভীর সংকট! আতঙ্ক নয় চাই সচেতনতা। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমি বিশ্বাস করি মনের সাহস বনের বাঘ কেও তাড়াতে পারে! তাই দেশের মানুষের মনে শক্তি ও সাহস যোগাতে হবে #কেননা

করোনা মহামারী মানুষের যে পরিমান ক্ষতি করেছে তার চেয়ে ৭০ শতাংশের বেশি ক্ষতি করেছে লকডাউন প্রথা তথা জনআতঙ্ক!

এই লকডাউন প্রথার কারণে অনেক ব্যবসায়ীর জীবনে নেমে এসেছে চরম দুর্ভিক্ষ! অনেকই শহর ছেড়ে পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে গ্রামে ফিরে গেছেন ! বর্তমান পরিস্থিতিতে আবারও যদি পৃথিবীর কোন দেশ লকডাউন প্রথার চিন্তা করে তাহলে সেটা হবে আরেকটা বড় ভুল সিদ্ধান্ত!
কেননা

মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়বে!

করোনাকালে প্রাণহানির চেয়ে ৭০ শতাংশের বেশি মানুষ আর্থিক বিপর্যয়ের শিকার হয়েছেন! আমার মতে ১৮ দিনের বেশি লকডাউন প্রথাটা সমগ্র পৃথিবীর জন্য ভুল ছিলো। মূলত করোনা মহামারীর জন্ম হয়েছিল শীত মৌসুমে চীন’র একটি শহর থেকে! মাত্র ২ মাসের ব্যবধানে পৃথিবীর ২০০টির বেশি দেশের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে করোনা বিস্তার সমগ্র পৃথিবীব্যাপীতে!

তখন বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসবে এটাও ভুল বলে প্রতিয়মান হয়েছে!
কারণ বর্তমান পৃথিবীর উষ্ণ আবহাওয়ার মধ্যে করোনা বিস্তার হওয়ার কথা নয়! এ ছাড়া করোনা প্রতিরোধের চেয়ে ভয় বিস্তারে বেশি কাজ করেছে WHO! মানুষের মনে ভয় তৈরী করাও একটা অপরাধ। করোনা বিস্তার নিয়ে বিজ্ঞানীদের অনেক মন্তব্য আমার মতে সঠিক ছিলো না! করোনা নিয়ে যেসব ভিডিও তখন ভাইরাল হয়েছিলো তা বহুজাতিক কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য কি না সন্দেহ হয়।

আমার মতে লকডাউন প্রথার কারণে সমগ্র দুনিয়ায় অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে! দীর্ঘমেয়াদী লকডাউন এর ফলে যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছে পৃথিবীর মানুষ যা থেকে ঘুরে দাঁড়াতে আরও কয়েক বছর লেগে যাবে!

আমি বিশ্বাস করি লকডাউন নয় লকডাউনের বিকল্প অনুসন্ধান করতে হবে! করোনার ভয় কে জয় করে মানুষের জীবনযাত্রা যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে।

আমার মতে করোনা থেকে সুরক্ষার জন্য যা করণীয়!
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই পরিষ্কার ও পবিত্র থাকতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ৩ বার পাঠ করুন করোনার দোয়া। এবং রাতে বাসায় এসে গোসল করতে না পারলেও অজু করতে ভুলবেন না। এ ছাড়া দিনে কম হলেও ২ বার হাতে মুখে আতর ব্যবহার করতে পারেন!

একুশ শতকের বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায়
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকার’র নির্দেশ পালন করে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে তাহলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আর্থিক মহাবিপর্যয় থেকে।

নিরাপদ হোক সবার জীবন, ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। সবার জন্য শুভ কামনা

লেখকঃ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট