1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপের ৭ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শ্রীলঙ্কার কলম্বো জামিউল আলফার মসজিদ: এক ঐতিহাসিক স্থাপত্যের গল্প

  • সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৮১ পঠিত

মোঃ রেজাউল করিম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাণিজ্যিক কেন্দ্র পেট্টাহ্ নামক এলাকায় অবস্থিত মুসলিমদের এক অনন্য স্থাপত্য নিদর্শনের নাম জামিউল আলফার মসজিদ। এটি শুধু মুসল্লিদের নামাজ আদায়ের জায়গাই নয়, বরং একটি ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ হিসেবেও সমাদৃত।
১৯০৮ সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯০৯ সালে মসজিদটির উদ্বোধন হয়।
মসজিদটি নির্মাণের পেছনে ছিলেন ভারতীয় মুসলিম বণিক সম্প্রদায় এবং মূল উদ্যোক্তা ছিলেন পিচ্চে মারিকার লেব্বে নামক এক মুসলিম ব্যবসায়ী।
এই মসজিদটি নির্মিত হয়েছে ইন্দো-সারাসেনিক ও মুরিশ স্থাপত্যধারায়।এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটির লাল-সাদা স্ট্রাইপ করা দেয়াল, যা চিনাবাদাম ক্যান্ডির মতো দেখতে! মসজিদের গম্বুজ, মিনার এবং দেয়ালের নকশা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা শ্রীলঙ্কার অন্য যেকোনো স্থাপনার তুলনায় একেবারে স্বতন্ত্র। মসজিদের মূল ভবনের উচ্চতা ছিল একসময় ৭০ ফুট এর মতো, পরবর্তীতে মিনারসহ এটি ৯০ ফুট ছাড়িয়ে গেছে।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরের পেট্টাহ্ নামক এলাকার ক্রস স্ট্রিটে নান্দনিক এই মসজিদটি অবস্থিত। প্রতিদিন এখানে ৫ ওয়াক্ত নামাজ এবং শুক্রবার জুমার নামাজে প্রায় ৫০০০+ মুসল্লি অংশগ্রহণ করে। রমজান মাস ও ঈদের সময় মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায় এবং রাস্তায় দাড়িয়েও অনেকে নামাজ আদায় করেন।
মসজিদের ভেতরে এবং ছাদে নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
পর্যটকদের জন্য মসজিদে ঢোকার অনুমতি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ, তবে ধর্মীয় মর্যাদা বজায় রাখার জন্য তাদেরকে সঠিক পোশাক পরিধানের অনুরোধ করা হয়।
জামিউল আলফার মসজিদ শুধুই একটি নামাজের স্থান নয়, এটি শ্রীলঙ্কার মুসলিম ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের এক গর্বিত স্মারক। কলম্বোতে ঘুরতে গেলে এই মসজিদ না দেখা যেন একটি অসমাপ্ত ভ্রমণের মতই।

লেখকঃ সাংবাদিক

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট