1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি

পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

  • সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

 

পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন পটিয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, রোববার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে চলে যান। এরপর রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ল্যাব থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শক্রমে তিনি পটিয়া থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট