1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
“চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক

“চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

  • সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ পঠিত

 

অরুণ নাথ : রাগ বৈরাগী ভৈরবের কোমল নিষাদের নিনাদ এবং শুদ্ধ মধ্যম -এর ললিতের মধ্য দিয়ে অংকিত এক বৈরাগী সকালে ছবি ফুটে উঠল। শ্রোতারাও যেন সেই সুরের ছবির ক্যানভাসের দিকে ধ্যান-মগ্ন। ক্যানভাসে রাগ রূপ তুলি নিয়ে স্বরের রঙ দিয়ে ছবি আঁকছেন – তিনি হলেন একজন উদীয়মান খেয়ালীয়া – নাম তার স্বরাজ সাহা।

৩ অক্টোবর, শনিবার সকাল ১০.৩০টায় “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” – (সিসিএমআই) -এর আয়োজনে নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট এর ৩য় তলায় সিসিএমআই -এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় সকালের রাগের গায়ন নিয়ে – শ্রোতার আসর।

শ্রোতার আসর সাজানো হয় দুটি পর্বে – প্রারম্ভিক পর্বে ছিল – রাগ সংগীত পরিবেশন এবং অন্তিম পর্বে ছিল শ্রোতাদের অংশগ্রহণে মতামত নিয়ে বিশ্লেষণ পর্ব।

গায়ন পর্বে – রাগ বৈরাগী ভৈরব পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন – শিল্পী স্বরাজ সাহা। আলাপ বিস্তারে তিনি বৈরাগীর বৈরাগ্য ভাব ফুঁটিয়ে তোলেন। পরে তিনি সকালের আর একটি সকালের রাগ ভাটিয়ার পরিবেশন করেন।
তবলায় সঙ্গত করেন শিল্পী তিষাণ ঘোষ, হারমোনিয়ামে ছিলেন পৃথ্বীরাজ সাহা, তানপুরায় ছিলেন শিল্পী আরাধ্যা দাশ।

সবশেষে, শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় বিশ্লেষণ পর্ব অনুষ্ঠিত হয়। শ্রোতার আসরের – বিশেষ দিক হল – একই মেঝেতে শ্রোতা ও শিল্পীর সহাবস্থান। এই পর্বে অংশগ্রহণ করেন – সিসিএমআই এর নন্দিত মোহন বীণা শিল্পী, উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা,  বিশিষ্ট ব্যাংকার ও শিল্পী আ.ন.ম নাসির উদ্দিন, শিল্পী মোখলেছুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট