1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

খাতুনগঞ্জে মালামাল লুটের অভিযোগ

  • সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০০ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

এবার পুরো দেশবাসির কাছে ব্যবসায়ীক কেন্দ্র হিসেবে সুপরিচিত চট্টগ্রামের খাতুনগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে গোডাউন থেকে মালামাল লুটের অভিযোগ উঠেছে।গণঅভ্যুত্থানে সরকার পতনের পর পুরো দেশে যখন প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়েছে ঠিক তখন থেকেই সংবাদ মাধ্যম গুলোতে প্রচারিত সংবাদ অনুযায়ী বিভিন্ন স্থানে লুটপাটের যেন মহা উৎসব চলছে তবে যেন তার ওই ধারাবাহিকতার ছোঁয়া লেগেছে খাতুনগঞ্জেও।

 

গেল ২৩ তারিখ ২০৮ খাতুনগঞ্জ প্রথম পোল একটি গোডাউন থেকে ৬০০ কেজি দেশি হলুদ লুট হয়েছে বলে জানান নজরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী। তিনি বলেন আমার পিতা জীবিত থাকা অবস্থায় আমাদের নিজেদেরই বিল্ডিংয়ের দোতলার একটি ঘর দোকান হিসেবে ব্যবহার করতে আমার সাথে চুক্তি করে। গেল ২৩ তারিখ আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটের সময় এমদাদুল ও তাহার ভাতিজা ওয়াহিদুর রহমান আমার গোডাউনের তালা কেটে দেশি হলুদের বস্তা গুলো লেবার রিয়াজসহ লুট করে। উক্ত লুটের ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী নজরুল ইসলাম। পাশাপাশি উনি আইনি প্রক্রিয়ায় উক্ত ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানান।

 

তবে অভিযোগের বিষয়ে এমদাদুলের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও উনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট