1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস

চট্টগ্রামের খুলশীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

  • সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৪৬ পঠিত

নগর প্রতিনিধি, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন তুলাতুলী এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। ধর্ষিতা রিয়া’র (ছদ্মনাম) মা নগরীর একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করে। ডিউটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত বেজে যায় প্রায় ১০ টা।

সেই সুযোগকে কাজে লাগাতে ধীরে ধীরে রিয়াকে প্রেমের জালে ফেলতে থাকে আটককৃত ১নং আসামী মোঃ আলাউদ্দিন। বৃহস্পতিবার পহেলা জুলাই ধর্ষনকারিরা মেয়েটির বাসার পাশেই আড্ডা দিতে থাকে। রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে সেই মেয়েকে সম্পর্কের ফাদে ফেলে নিয়ে যায় খুলশীথানাধীন তুলাতলি আবু হুরাইয়া মাদ্রাসার উত্তর পাশে নির্জন পাহারের একটি খালি যায়গায়।

সেখানে আলাউদ্দিনের সাথে আরোও মিলিত হয় তার অপর দুই বন্ধু মোঃ শাকিল আহমেদ ও শফিকুল ইসলাম। এরপর তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করতে থাকে পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়াকে, মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে দেখতে যায় স্থানীয় এক ব্যক্তি, স্থানীয় ব্যাক্তিটিকে দেখে ফেলায় তাকেও প্রাণ নাশের হুমকি প্রদান করে ধর্ষনকারিরা।

মেয়েটি ধর্ষিত হওয়ার পর বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানালে, রিয়া’র মা স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যাক্তিকে সাথে নিয়ে সিএমপি’র খুলশী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে ১.মোঃআলাউদ্দিন, ২.মোঃশাকিল আহমেদ, ও ৩.মোঃ শফিকুল ইসলাম শফিক নামের সেই ৩ জন আসামীকে কে আটক করতে সক্ষম হয়।

এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা জানা গেছে এবং তাদের বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট