1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

‘‘ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করনীয়’’ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা ক্ষতিকারক পলিথিন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫১৯ পঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরন বন্ধে আমাদের করনীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ ২৮ জুন শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হল রুমে দৈনিক আমার দেশ চট্টগ্রাম এর ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সাংবাদিক আবছার উদ্দিন অলি ও পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ এর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সংগীতজ্ঞ বেগম রোকেয়া প্রদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সিআরএস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম নুর, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা শাহজাদা মোঃ সামসুজ্জামান, চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন’র সভাপতি মোহাম্মদ এনামুল হক, সামাজিক উন্নয়ন সংস্থা সুভা’র চীপ কো—অডিনেটর রিতু পারভীন, সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ, সাংবাদিক কামাল পারভেজ, সাংবাদিক মুজিব উল্লাহ তুষার, সালমা বেগম, মোরশেদ আলম, জিন্নাত আলী, মোঃ শাহ আলম, এমডি এইচ রাজু প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ দূষনে পলিথিন এখন ক্যান্সারে পরিনত হয়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। পলিথিনের সহজ প্রাপ্যতা অত্যাধিক ব্যবহারের ফলে জনজীবন ও পরিবেশের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন ও প্লাস্টিক নিমূল করতে হলে জনসাধারণকে সচেতন হতে হবে পাশাপাশি সরকারকে এ বিষয়ে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষামূলক প্রচারণা এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ক্ষতিকারক পলিথিন বন্ধে জেল, জরিমানা সহ প্রতিনিয়ত বাজার মনিটরিং জোরদার করতে হবে। সরকারের সাথে সাথে ব্যাক্তিগত ও সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট