1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

চট্টগ্রামের রসুলবাগ আবাসিকে অভিনব কায়দায় ডাকাতি।

  • সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৫৮ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রামঃ

দীর্ঘ দিন ধরে চট্রগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় ছোটবড় চুরি,ডাকাতি সহ অলি গলিতে দিন দুপুরে মাদক সেবিদের দৌরাত্ম্যে বৃদ্ধির অভিযোগ উঠেছে।
সম্প্রতি চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার ১৭ নং ওয়ার্ডের রসুলবাগ আবাসিক এলাকার সি ব্লকের এস আর ভিলার নাছির উদ্দিনের বোনের বাসায় অভিনব কৌশলে ১১ ই নভেম্বর বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২:৩০ টায় ২ জন যুবক ডিশের বিল আদায় করতে আসেছেন বলে দরজা খুলতে বলেন, দরজা খুলতেই এক যুবক রুমালে নেশা দ্রব্য মিশিয়ে বাড়িওয়ালা নাছিরের বোনকে নাকে মুখে চেপে ধরতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
উক্ত সময়ে নাসির উদ্দিনের ভাগিনি ওয়াশরুমে ছিলেন।
এমতাবস্থায় উক্ত দুই যুবক ভিকটিমকে একটি চাদরে মুড়িয়ে বিছানায় ফেলে রেখে বিছানার পাশ থেকে আলমারির চাবি নিয়ে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরক্ষনেই ভিকটিমের মেয়ে ওয়াশরুম থেকে বাহিরে এসে তার মাকে খুঁজতে গিয়ে চাদরে মোড়ানো অবস্থায় ছটফট করতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে দ্রুত উনার বড় ভাই ও বাবা কে বিষয়টি ফোনে জানালে, ভিকটিমের পরিবার মহল্লা কমিটির সভাপতি হাজী এয়াকুব ও মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুন্নবী কে জানালে উনারা বাকলিয়া থানার ওসি রাশেদুল ইসলামকে বিষয়টি অবহিত করলে,তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন। এই বিষয়ে বাকলিয়া থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।
অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গণ্যমান্য এলাকাবাসী জানান দিনে দুপুরে ও সন্ধ্যাবেলায় উক্ত এলাকার আশেপাশে একাধিক নির্মাণাধীন ভবন ও লাইটপোস্ট আছে কিন্তু বাতি নেই ঐসব অলি গলিতে স্থানীয় চিহ্নিত মাদক সেবন কারীদের আনাগোনা ও ইভটিজিং এ অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা।মান সন্মানের ভয়ে এই সব বিষয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে চায়না।
এলাকাবাসী জানান থানা প্রশাসনকে এই সব বিষয়ে অবহিত করলে রাস্তা, কালভার্ট সংস্কারের দরুন থানা পুলিশের গাড়ি এলাকায় প্রবেশের সমস্যা হচ্ছে বলে জানান তবে এই বিষয়ে দ্রুত ব্যাবস্হা নেয়ার আশ্বাস দেয়।
বর্তমানে এলাকাবাসী এলাকায় গন গন চুরি ডাকাতি ছিনতাই ও মাদক সেবনকারীদের যত্রত্তর আনাগোনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর মহল্লা কমিটি ও যতাযত কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট