1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৮৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি চকবাজার থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল, শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. হালিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা বলেন, বৈদ্যুতিক টেকনিশিয়ানরা দেশের অবকাঠামো উন্নয়ন ও নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও শ্রমের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে।
তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শ্রী সুকান্ত দও সোনা, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ জাহিদ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. জিয়াউল হক মিন্টু, জাবেদুল হক, নুরুল আলম শিপু ও আলমগীরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট