1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

চট্টগ্রামে নিজের ১০ বছরের মেয়েশিশুকে বারবার ধর্ষণ, মায়ের কৌশলে ধরা পড়ল ধর্ষক বাবা

  • সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১৯৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে। নিজের ১০ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রদীপ কুমার বনিক (৫২) নামে এক ব্যক্তিকে।

রবিবার (৯ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা নিশ্চিত করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিমের মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সেদিন মা কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে।

ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনাটি প্রকাশের পর পুলিশ প্রদীপ কুমার বনিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।

গ্রেপ্তার আসামি প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ভিকটিমের তথ্য ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট