1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী লাইব্রেরি ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

  • সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৪১ পঠিত

অবসরে বই পড়ুন এ শ্লোগানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ কার্যক্রমের পরিধি বাড়ছে।বিভিন্ন জেলায় ইতোমধ্যে তা ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘ব্যাপক সাড়া ফেলেছে।তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে বসলো ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ বুক সেলফ।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকার
পুজা সেলুনের স্বত্তাধিকারী বাসুর হাতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র আনুষঙ্গিক উপকরণ বিতরণ কার্যক্রমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নাট্যজন রুপায়ন বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন বীজন নাট্যগোষ্ঠীর দলপ্রধান মোশাররফ ভূঁইয়া পলাশ।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধক নাট্যজন রুপায়ন বড়ুয়া বলেন,প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির ফলে বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে।বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আশা করি বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।এর ব্যাপী ছড়িয়ে পডুক বিশ্বজুড়ে।

এদিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিম জানান,ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে আর এসবে কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস।দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক।পাঠক বিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস।নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ।অনেক সময় বসে ঘন্টা খানেক অপেক্ষা করতে হয়। এ সময় টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে সেই প্রয়াস।এতে পাঠক বিমুখতা দূর হবে।প্রাথমিক ভাবে তিনটি দেশে এ কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে সারাবিশ্বে তা ছড়িয়ে দিতে কাজ করছে বলে জানান তিনি।

সেলুনে এমন পাঠাগার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান সেলুনের মালিক বাসু এ কার্যক্রমের গুরুত্ব ধরে রাখবেন বলেও বলেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের, ৩০ জুন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা,লেখক ও কবি গোলাম মাওলা জসিমের নিজ এলাকা মাইজদীকোর্ট নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট