1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

চট্টগ্রামে রেডিসন ব্লু রেস্টুরেন্টের বিলের ভয়ে ২০ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

  • সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৯৩৮ পঠিত

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র রেস্টুরেন্টে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে আরিফ কবির (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন ।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট