1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গতকাল ৪ ফেব্রুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত। সভায় একাডেমির বর্তমান মহাপরিচালক চা-গবেষক আমিনুর রশীদ কাদেরীকে উপস্থিত পরিচালকরা গোপন ব্যালটের মাধ্যমে পুনরায় মহাপরিচালক নির্বাচিত করেন। তিনি আগামী ২০২৩-২০২৪ মেয়াদে চট্টগ্রাম একাডেমি পরিচালনা করবেন। এছাড়া সভায় ৩ ফেব্রুয়ারি শুক্রবার অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত একাডেমির দ্বিবার্ষিক সদস্য প্রতিনিধি নির্বাচনে বিজয়ী জীবন সদস্য প্রতিনিধি লেখক শারুদ নিজাম, কলামিস্ট রেজাউল করিম স্বপন, কবি ও ফ্যাশন ডিজাইনার সুলতানা নুরজাহান রোজী ও প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান এবং সাধারণ সদস্য প্রতিনিধি শিশুসাহিত্যিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর ও অনুবাদক ফারজানা হক শিমুকে অভ্যর্থনা জানানো হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন প্রফেসর রীতা দত্ত, সহকারী কমিশন এস এম আবদুল আজিজ ও সৈয়দা রিফাত আক্তার নিশুকে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় পরিচালকদের মধ্যে বক্তব্য দেন ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, ছড়াকার রমজান মাহমুদ, কবি রহমান হাবীব, লেখক জাহাঙ্গীর মিঞা, লেখক মুহাম্মদ নোমান লিটন, নারী নেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশু, এস এম আবদুল আজিজ, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, ছড়াকার সরওয়ার আরমান।
নবনির্বাচিত প্রতিনিধিরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, চট্টগ্রাম একাডেমিকে এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করবেন। একাডেমির সমৃদ্ধি আনয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর (২০২৩-২০২৪) একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট