1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুপাশের ফুটপাত গাছবাড়ীয়া খাঁনহাট এবং কলেজ গেইটের দোকানদারের অবৈধ দখলে।

  • সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮৪৬ পঠিত

আবু ইউছুপ মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ পৌরসভার আওতাধীন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট, খাঁনহাটের ১৫ ফুট প্রশস্ত ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল করে আছে কিছু দোকানদার, বাঁশ কাঠ ব্যবসায়ী, মৌসুমী ফল ব্যবসায়ী ও মোটরযান মালিকদের মিনিবাস, মাইক্রবাস পার্কিং করে। সরেজমিনে দেখা যায় গাছবাড়ীয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের থেকে শুরু করে, গাছবাড়ীয়া ফিলিং স্টেশন ও গাছবাড়ীয়া বরকল শহীদ মুরিদুল আলম সড়ক এবং মহাসড়কের দুপাশে সারি সারি পার্কিং করে রাখা হয়েছে বিভিন্ন ছোট বড় যানবাহন। এছাড়াও গাছবাড়ীয়া সরকারি কলেজের সামনের থেকে শুরু করে পুরাতন কলেজ গেইটের মহাসড়কের দুপাশে অধিকাংশ দোকানদার সামনের ফুটপাত দখল করে রেখেছে। কেউ চেয়ার টেবিল বসিয়ে আবার কেউ দোকানের মালামাল ফুটপাতের ওপর রেখে নিজেদের দখল বজায় রেখেছেন। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে বিভিন্ন জেলার পর্যটনবাহী যানবাহন। তাছাড়া মহাসড়কে দুপাশে রয়েছে ৫/৬ টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অবৈধ ফুটপাত দখলের কারনে শিক্ষার্থী এবং পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটার উপায় না পেয়ে মহাসড়কের উপর দিয়ে হাঁটছে যার ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। যদিওবা সড়ক দুর্ঘটনায় জন্য একক ভাবে আমরা সবাই ড্রাইভারকে দায়ী করে থাকি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিভিন্ন স্হানে প্রতিদিন ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা হারাতে হচ্ছে অনেকের স্বজন প্রিয়জনকে। এই দূর্ঘটনার জন্য অনেক কিছুই দায়ী, শুধু গাড়ি আর ড্রাইভার নয়।
তাই জনগণের অসুবিধার কথা মাথায় রেখে অবৈধ ফুটপাত দখলমুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার  জন্য চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও সড়ক জনপদ বিভাগের প্রতি দাবি জানিয়েছেন এলাকবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট