1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশে বরকল আব্দুল হাই-আনোয়ারা বালিকা বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান।

  • সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৬৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশের বরকল আব্দুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কৃতি সম্মাননা ক্রেষ্ট ও খুরশিদ সুলতানা কৃতিবৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে শনিবার দুপুর ১২টায় বিদ‍্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আকতার। বিশিষ্ট সমাজসেবক ইয়াসিন চৌধুরী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ,চট্টগ্রাম মহসিন কলেজের অধ্যাপিকা আইরিন সুলতানা। এসময় অতিথিরা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশের কর্ণধার। তারা শিক্ষিত হয়ে দেশ,এলাকা, পিতা-মাতা তথা বিদ্যালয়ের গৌরব বয়ে আনবে। সে লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের লেখা পড়া করার আহবান জানান অতিথিরা। তারা আরো বলেন, শুধু বই পুস্তুকের শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সব শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার খুবই প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভাল করে পড়াশুনা করে ভাল ফলাফল অর্জন করে স্কুলের ভাবমূর্তি উজ্জল করতে হবে। শুধু সাধারণ শিক্ষা নয়, বিশেষায়িত শিক্ষা দানের জন্য প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থা রাখা উচিত। এই বিদ‍্যালয়ের জন‍্য অতীতের ন‍্যায় ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব‍্যাহত থাকবে। বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ বলেন, আমার বাবা এই অঞ্চলের প্রবীন উচ্চ শিক্ষিত ব‍্যক্তি ছিলেন। আমি বাবার স্মৃতি রক্ষার্থে এলাকার শিক্ষার্থীদের জন‍্য এই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। আজ এই স্কুল থেকে শিক্ষার্জন করে অনেকে দেশে বিদেশে এলাকার সুনাম অর্জন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট