1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা।

  • সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইব-কে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিন-কে সদস্যসচিব করে ১৬৮ সদস্য বিশিষ্ট একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬), দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় (রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে এই সাংগঠনিক নির্দেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাত।

নবগঠিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়।

নবগঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্য হিসেবে সর্বমোট ১৬৮ জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন,

“চট্টগ্রাম মহানগরে ১৬৮ সদস্য বিশিষ্ট এই বিশাল ও অন্তর্ভুক্তিমূলক কমিটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই কমিটিতে নবীন ও প্রবীণ নেতৃত্বের যে দারুণ সমন্বয় ঘটেছে, তা আগামী দিনে চট্টগ্রামের রাজপথে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং দলের রাজনৈতিক কর্মসূচিগুলো সফল করতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই শক্তিশালী কমিটির নেতৃত্বে চট্টগ্রামের রাজনীতিতে একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।”

চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করার লক্ষ্যে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য এই নতুন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট