1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ বিলুপ্তির পথে সমাজব্যবস্থা, বাড়ছে পারিবারিক কলহ। -আলমগীর আলম চলন্ত সিএনজিতে নারী শ্রমিককে ছিনতাই, মূল আসামী গ্রেফতার। কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ওয়াহিদ মালেক- “চট্টগ্রামে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে।” বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান ও মাজার ভাঙার অশুভ প্রবণতা জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ফরম পূরণ ফি নিয়ে বৈষম্যের অভিযোগ, নাগরিক ছাত্র ঐক্যের প্রতিবাদ স্বামীর মৃত্যুর ২৬ ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ রাঙ্গুনিয়ার পরিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকায় গভীর রাতে ভবঘুরে মানুষের মাঝে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের খাবার বিতরণ।

  • সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৬৩ পঠিত

২৫ জানুয়ারি রোজ মঙ্গলবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় অসহায়, অভুক্ত ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এই সময় কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব বলেন, দেশের প্রায় একটি অংশের মানুষ এখনও রাস্তায় গৃহহীনভাবে যত্রতত্র অনেক কষ্টে জীবন যাপন করছে। লক্ষ্য করে দেখা যায় যে, অনেক ভবঘুরে মানুষ না খেয়ে রাতে রাস্তার আশেপাশে ঘুমিয়ে থাকে আর সেই অভুক্ত মানুষের জন্যই বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের এই উদ্যোগ। তিনি আরও বলেন, এই সামান্য খাবার দিয়ে তাদের জীবনের পরিবর্তন সম্ভব না তাই সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীরা এগিয়ে এসে বাসস্থান স্থাপন করার উদ্যোগ নিতে হবে। তবেই দেশ পরিপূর্ণ ভাবে উন্নতি লাভ করতে পারবে বলে তিনি আশা ব‍্যক্ত করেন।
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শেখ শহিদুল ইসলাম বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যাতে সমাজের ধর্ণাঢ‍্য ব‍্যক্তিরা সহায়তার হাত প্রসারিত করে তাহলে আমরা আরও ভালো ভাবে মানুষের কল‍্যাণ করতে সক্ষম হবে।
এই সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরিদ গাজী, আঃ লতিফ আহমেদ, ঢাকা দক্ষিণের সদস্য সচিব কাজল বেগম, উত্তরের আহবায়ক মোঃ নাইম, সাংবাদিক মোঃ আব্দুর রহমান রিপন, সাদিয়া আক্তার ও মোঃ ইয়াসিন খন্দকার প্রমুখ। এই সময় ঢাকা হাইকোর্ট চত্বর, নতুন বাজার, মহাখালি রেলস্টেশন, গেন্ডারিয়া, এবং সায়েদাবাদ সহ বিভিন্ন জায়গায় গভীর রাতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
পরিশেষে উক্ত আয়োজন সফল করার জন্য শেখ শহিদুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দের ধন্যবাদ জানান ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট