1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

দর্শক জনপ্রিয়তায় শীর্ষে ধারাবাহিক নাটক “খর খুঁটোর আখ্যান”

  • সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৯২৫ পঠিত

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এই প্রথম বারের মতো নির্মান করলো ৫২ পর্বের ধারাবাহিক নাটক খর খুঁটোর আখ্যান। নাটকটি ইতি মধ্যে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। ইতি মধ্যে দর্শকদের দাবি উঠেছে নাটকটি সপ্তাহে প্রতিদিন সম্প্রচারের জন্য।

গত ১২ ফেব্রুয়রি থেকে বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্র হতে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত নয়টায় প্রচারিত হচ্ছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক “খড় খুটোর আখ্যান”।
বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রের এটাই প্রথম দীর্ঘ ধারাবাহিক নাটক। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রের সফল জি এম নিতাই কুমার ভট্টাচার্য্য’র একান্ত সৎইচ্ছা ও আন্তরিক প্রচেষ্ঠার ফলেই। এর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এক নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। ধারাবাহিক নাটকেও যুক্ত হয়েছে ভিন্নমাত্রা। সোহেল মাহরুফ এর ভিন্নধর্মী গল্পে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত জেলে পাড়ার জীবন কাহিনী নিয়ে এই অসাধারন চিত্রায়ণ করেছেন বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্র। চট্রগ্রামের থিয়েটার অঙ্গনের এক ঝাক প্রবীণ ও নবীন অভিনয় শিল্পীদের দক্ষ অভিনয় শৈলীতে গল্পের কাহিনীতে ফুটিয়ে তুলেছেন প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু। এই ধারাবাহিকে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আরমান পারভেজ মুরাদ সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন মাহমুদ, আব্দুল হাদি, মোহাম্মদ ফোরকান, আশরাফুল করিম সৌরভ, রবিউল কাদের রুবেল, মোশারফ ভূঁইয়া পলাশ, নোভা চক্রবর্তী, নাছরিন আক্তার হীরা, শ্রেয়সী স্রোতস্বিনী, শিমলা, সৌরভ আশসাদ, শব্দ, বিবি জহুরা, তাসনোভা শাওরিন, ইউনুস রানা সোহেল, রাকিবুর রহমান, মুজিবুর রহমান মাসুম,আকিব বিন মাহবুব, সৌরভ, জান্নাত সহ আরো অনেকেই। নাটকটির ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন রোমানা শারমীন।এছাড়া সার্বিক তত্বাবধানে দায়িত্বে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। ইতিমধ্যে ধারাবাহিক নাটক খড় কুটোর আখ্যান সকল শ্রেনি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট