1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’  পবিত্র লাইলাতুল কদরের রাত: ক্ষমা ও রহমতের আশায় ইবাদতে মুমিনরা -মুহাম্মদ আকতার উদ্দিন সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের

দিন দিন লাগাম হীন ভাবে বাড়ছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম রক্তচোষাদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা গ্রহনের দাবি- মুহাম্মদ আলী

  • সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২১ পঠিত

দেশে বর্তমানে এক অদৃশ্য করোনা ভাইরাস নামক মহামারির কারণে বাংলাদেশ সহ বিশ্ব অর্থনৈতির অবস্থা থুবড়ে পড়েছে। আর এই করোনার কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব রয়েছে হাজার হাজার মানুষ।

(মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি ২০২২) গনমাধ‍্যমে পাঠানো বিবৃতিতে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ আলী এসব কথা তুলে ধরেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় অকারণে লাগামহীন ভাবে বেড়েই চলছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যেনো দেখার কেউই নেই। ক্রমাগত এই মুল‍্যবৃদ্ধির কারণে কোনঠাসা হয়ে পড়ছে সাধারণ মানুষ।
কিছু অসাধু চক্র বা সিন্ডিকেটের কারণেই মুলত এই মুল‍্য বৃদ্ধির কারণ। এই অসাধু চক্রকে যেনো সরকারও চিহ্নিত করতে পারছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, করোনার কারণে দেশ যেমন অর্থনৈতিক অবস্থায় দূর্বল হয়ে পড়েছে ঠিক তেমনই দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে বেকারত্ব তাদের জীবন কোনঠাসা হয়ে রয়েছে। এমতাবস্থায় দফায় দফায় চাল, ডাল,তেল,আটা, ময়দা, কাচা তরি তরকারি,সহ এমন কি গ‍্যাসের দামও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে লাভবান হচ্ছে ব‍্যবসায়ীরা। আর সাধারণ মানুষেরা ফকির হওয়ার উপক্রম হচ্ছে।
তারা বলেন, যেভাবে লাফিয়ে লাফিয়ে জিনিসের দাম বাড়ছে সে হারে বে সরকারি চাকরিজীবীদের বেতন তো বাড়ছে না। ফলে সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে দিন কাটছে।
কিছু অসাধু সিন্ডিকেটও এই মুল‍্যবৃদ্ধির জন্য দায়ী।
তাই সরকার এই রক্তচোষা অসাধু সিন্ডিকেট কে চিহ্নিত করে কঠোর শাস্তির ব‍্যবস্থা করার সহ সরকারের পক্ষ থেকে সকল নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ত্রণে আনার জোর দাবি জানান নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট